April 12, 2026, 7:09 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

অভিষেক চট্টোপাধ্যায় আর নেই

ডেস্ক রিপোর্ট 414
নিউজ আপঃ Thursday, March 24, 2022

শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন টলিউডের অন্যতম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

কলকাতার আনন্দবাজার সূত্রে জানা গেছে, গত দুই-তিন দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। গতকাল বুধবার একটি রিয়েলিটি শো-তে অংশও নিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। অবশেষে আজ বৃহস্পতিবার ভোরে তিনি নিজ বাড়িতেই মারা যান। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

টলিউডের আরেক অভিনেতা ভরত কৌলের বরাতে আনন্দবাজার জানিয়েছে, গত মঙ্গলবার খাদ্যের বিষক্রিয়ায় প্রথমে অসুস্থ হয়ে পড়েন অভিষেক। ওই অবস্থাতেই কিছুক্ষণ শুটিং করার পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বুধবারও তিনি স্টার জলসার ‘ইসমার্ট জোড়ি’ রিয়্যালিটি শোর শুটিং করতে আসেন। সেখানেই আচমকা তার প্রেসার নেমে আসে ৮০-তে। সঙ্গে সঙ্গে কফি দেওয়া হয় তাকে। এরপর দুপুরেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয় অভিষেককে।

নব্বইয়ের দশকে বাংলা সিনেমার জগতে অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন অভিষেক। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে একসারিতে নাম ছিলো তার।

উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো প্রতিভাশালী অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গেছে অভিষেক চট্টোপাধ্যয়কে। কাজ করেছেন শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও।

১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ‘পথভোলা’ দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু করেন তিনি। উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’, ‘মায়ের আঁচল’, ‘আলো’, ‘নীলাচলে কিরীটি’, গীত সংগীত’, ‘সুজন সখী’ ইত্যাদি।

শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দায়ও তিনি সমানভাবে সাবলীল অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। ‘ইচ্ছেনদী’, ‘পিতা’, ‘অপুর সংসার’, ‘অন্দরমহল’, ‘কুসুম দোলা’, ‘ফাগুন বউ’, ‘খড়কুটো’-এর মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share