February 14, 2026, 11:46 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি 63
নিউজ আপঃ Friday, January 2, 2026
সংস্থার প্রধান কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

মুজাহিদ খাঁন কাওছার : বিশেষ প্রতিনিধি

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় সাভার রাজাসন ডেল্টা মোড়ে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবিক এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে. এইচ. রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি জেনারেল ইঞ্জিঃ অনিকুল ইসলাম, সম্মানিত পরিচালক রায়হান আহমেদ, কোষাধ্যক্ষ কাজী ফিরোজ আখতারসহ সংস্থার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এছাড়াও কর্মসূচিতে সংস্থার সক্রিয় সহকর্মী আখি আলম, লতা আক্তার, সখিনা আক্তার, নার্গিস, কাজী রুবেল, মোঃ আজিমসহ অসংখ্য সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এদিন প্রায় শতাধিক শীতার্ত ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়, যা শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জে. এইচ. রানা বলেন,
“শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবতার অনিবার্য দাবি। সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে আমরা দৃঢ়ভাবে থাকবো।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গ যদি এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসেন, তবে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। তারা এ মানবিক উদ্যোগের জন্য সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share