April 6, 2026, 9:41 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভারে আনন্দ টিভির প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন

গোলাম সারোয়ার সজল 313
নিউজ আপঃ Sunday, March 13, 2022

আজ থেকে ৪ বছর আগে আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ শিকদার স্যারের হাত ধরে এই দিনে প্রচারণা শুরু হয়। তারই সন্তান ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস স্যারের হাত ধরে এগিয়ে চলেছে আনন্দ টিভি। আজ ৪ বছর পেরিয়ে ৫ বছরে পা রাখায় আনন্দ টিভি সাভার উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল এর আয়োজনে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।আজ শুক্রবার সাভার বিসমিল্লাহ্ ফুড কর্ণার সকাল ১১ঃ০০ টায় আনন্দ টিভি ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ সময় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। কোরআন তেলোয়াত,দোয়া মোনাজাত ও কেক কেটে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ মার্সেল পেরেরা,সাভার পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান ভান্ডারী সাভার মডেল কলেজের উপাধ্যক্ষ,ডাঃ জি এম সেলিম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক এশিয়ার স্টাফ রিপোর্টার গোলাম সারোয়ার সজল,দৈনিক দেশ সংবাদ এর স্টাফ রিপোর্টার এনামুল হক শামীম, দৈনিক তৃতীয় মাত্রার সোহেল রানা,দৈনিক মুক্ত খবর এর সিনিয়র রিপোর্টার মোঃ সাইফুল্লাহ সাইফুল, দৈনিক সন্ধানী বার্তার স্টাফ রিপোর্টার মোঃ কামরুল হাসান প্রমূখ। উপস্থাপনায় ছিলেন এনামুল হক শামীম।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share