March 12, 2026, 2:34 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

যশোর সীমান্তে প্রাইভেট কার থেকে ৯৪ টি স্বর্ণের উদ্ধার আটক -৩

প্রতিবেদকের নাম 499
নিউজ আপঃ Monday, January 20, 2020

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের নতুন হাট এলাকা হতে ১০.৯৩৫ কেজি ওজনের ৯৪ টি স্বর্ণের বার উদ্ধারসহ জাহিদুল ইসলাম (৩৮), ইয়াকুব আলী (২৮) ও দেলোয়ার হোসেন (২৩) নামে তিন চোরাচালানীকে আটক করেছেন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার ভোরে (২০ জানুয়ারি) যশোরের নতুন হাট ইটভাটা সংলগ্ন পাকা রাস্তার উপর হতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-৪৩-৪২২৯) তল্লাশী করে এ স্বর্ণের চালানসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত স্বর্ণ চোরাচালানী জাহিদুল ইসলাম শার্শা থানার দূর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে, ইয়াকুব আলী আমলায় গ্রামের আনারুল ইসলামের ছেলে এবং দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চোরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে ২০ জানুয়ারি সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোরের নতুন হাট ইটভাটা সংলগ্ন পাকা রাস্তার উপর হতে রাত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-৪৩-৪২২৯) তল্লাশী করে ১০.৯৩৫ কেজি স্বর্ণ (৯৪ টি বার) এবং ০৩ জন আসামী আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ৬,৬০,০০,০০০/- (ছয় কোটি ষাট লক্ষ) টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত স্বর্ণেরবারগুলি শ্যামলী, ঢাকা হতে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাচ্ছিল। এছাড়াও প্রাইভেটকারের মালিক মোঃ ইমান আলী, গ্রাম- পুটখালী, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর বলে জানায়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share