February 12, 2026, 7:05 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মোকামতলায় দুই সাংবাদিকের উপর হামলার অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 376
নিউজ আপঃ Wednesday, March 30, 2022

বগুড়ার মোকামতলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী। এসময় তাদের একজনকে মারপিট করে দুর্বৃত্তরা। অপরজন দৌড়ে নিরাপদ দূরত্বে চলে যায়।

সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে মোকামতলা হাটের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক উত্তরের দর্পন পত্রিকার মোকামতলা প্রতিনিধি আবু জাফর ইকবাল এবং দৈনিক করতোয়া পত্রিকার ভিডিও বিভাগের ষ্টাফ রিপোর্টার রাহাতুল আলমের উপর এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, মোকামতলা হাটের ইজারাদার কর্তৃক সরকারী স্থাপনা ভেঙে মার্কেট নির্মাণ ও বাড়তি খাজনা আদায়ের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে যায় ওই দুই সংবাদকর্মী।

এক পর্যায়ে দুর্বৃত্তরা সুযোগ বুঝে সাংবাদিকদের উপর চড়াও হয়। এতে দৈনিক করতোয়া’র সাংবাদিক রাহাতুল আলম দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেলেও উত্তরের দর্পণের সাংবাদিক আবু জাফরকে মারপিট করে করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস এ বিষয়ে বলেন, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় সর্ম্পৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share