February 9, 2026, 7:39 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভাদুরিয়াতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদকের নাম 371
নিউজ আপঃ Friday, July 24, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসমান জামিলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফে’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও আত্মসাতের অভিযোগে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ভাদুরিয়া ইউনিয়নবাসীর আয়োজনে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫ টা পর্যন্ত ভাদুরিয়া বাজারের চৌরাস্তার মোড়ে ওই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউ.পি সদস্য হাররুনুর রশীদ, আতাউর রহমান, কাউছার আলী, গোফ্ফার আলী, শাবানা বেগম, মাহফুজা বেগম, আসমা বেগমসহ এলাকার প্রায় ৫০/৬০ জন অংশ গ্রহণ করেন।
ইউ.পি সদস্য হাররুনুর রশীদ মানববন্ধনে বক্তব্যে বলেন, ইউ.পি চেয়ারম্যান পরিষদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, খাদ্য বান্ধব কর্মসূচী, ৪০ দিনের কর্মসূচী, গৃহ নির্মাণ কর্মসূচীসহ সকল কাজে অনিয়ম করে আসছেন। কোন কাজে ইউ.পি সদস্যদের কোনপ্রকার অংশ গ্রহণ করান না।
চেয়ারম্যান ব্যাপক অনিয়ম ও মনগড়া ভাবে একছত্র ভাবে সকল কাজ অনিয়মের মাধ্যমে করে আসছেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ৯ জন ইউ.পি সদস্য স্বাক্ষরিত অভিযোগ গত ১৫ মে’২০১৮ কর্তৃপক্ষের নিকট দেয়া হলেও আজও তার কোন প্রতিকার হয়নি।
কার্ড থাকলেও শতাধিক ব্যাক্তি ভিজিএফে’র চাল পাইনি কয়েকজন ব্যাক্তি বলেন, আমাদের কাছে কার্ড আছে কিন্তু চাল পাইনি। আমাদের থেকে কার্ড জমা নিয়েছে কিন্তু চাল না দিয়ে বলেছেন চাল শেষ হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share