June 10, 2026, 3:06 am
Logo
শিরোনামঃ
নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাইডেন সরকারের সঙ্গে যোগাযোগের কোনো ইচ্ছা তেহরানের নেই: উপ-পররাষ্ট্রমন্ত্রী

অলটাইম নিউজ ডেক্স 347
নিউজ আপঃ Saturday, January 23, 2021
ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো ইচ্ছা আমাদের নেই। তিনি ইতালির দৈনিক ‘লা রিপাবলিকা’-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ও সংসদ ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলার প্রতি ইঙ্গিত করে আরও বলেছেন, ওয়াশিংটনে যা ঘটেছে তা থেকে মার্কিন গণতন্ত্রের আসল চেহারা প্রকাশ পেয়েছে। এখন এটা স্পষ্ট অন্য দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা কীভাবে সমাধান করবে সে বিষয়ে কথা বলার অধিকার আমেরিকার নেই।

নয়া মার্কিন সরকারের কাছে ইরানের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ইরান সদিচ্ছা নিয়ে আলোচনা করেছে, পরবর্তীতে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেছে। এখন তাদের অতীত ভুলগুলো শুধরে নেওয়ার দায়িত্ব হচ্ছে নয়া মার্কিন সরকারের।

তিনি বলেন, পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে আমেরিকাকে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

আরাকচি আরও বলেন, পরমাণু সমঝোতা ইস্যুতে ইরান আর কোনো আলোচনায় যাবে না। নতুন কোনো সমঝোতাও করবে না।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share