February 15, 2026, 8:18 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়া ইউপি নির্বাচনে ভোটের ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ-নিউজ অলটাইম

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 255
নিউজ আপঃ Thursday, December 30, 2021

সুবিধা নিয়ে প্রভাবিত হয়ে নির্বাচনী ফলাফল পাল্টে দিয়েছে সংশ্লিস্ট কেন্দ্র প্রিজাইডিং অফিসাররা এমন অভিযোগ তুলে সংবাদিক সম্মেলন করেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী নারী প্রার্থী মোসা: জাহেদা বেগম। বুধবার বেলা সাড়ে এগারটায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনে আরো অভিযোগ করেন, সংশ্লিস্ট প্রিজাইডিং অফিসাররা তার প্রধান নির্বাচনী এজেন্টসহ তাকে কেন্দ্র থেকে করে দিয়েছেন। এসময় উপস্থিত ছিল তার নিার্বচনী এজেন্ট আলী হোসেন, শাহজাহান হাং, আলী হোসেন,মামুন,রুবিনা, ঝুমা এবং পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে জাহেদা বেগম বলেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বই প্রতীক নিয়ে ৬,৭,৮ নং ওয়ার্ড থেকে তিনি র্নিবাচনে অংশগ্রহন করেন। ভোটগ্রহন শেষে (২৬ ডিসেম্বর) গননার সময় তার ৬ ও ৭ নং কেন্দ্রের নির্বাচনী এজেন্ট সরোয়ার, মামুনকে ফলাফলের বিবরনী কাগজে স্বাক্ষর রেখে কেন্দ্র থেকে বের করে দিয়ে মনগড়া ফলাফল ঘোষনা করে সংশ্লিস্ট ভোটগ্রহন কর্মকর্তারা। ৮নং ওয়ার্ডের বই প্রতীকের এজেন্ট আলী হোসেন ফলাফল বিবরনীর কাগজে স্বাক্ষর না করেই কেন্দ্র ত্যাগ করেন।

ভোট পুন:গণনার দাবী জানিয়ে লিখিত বক্তব্যে জাহেদা বলেন, প্রাপ্ত ভোটে তিনি জয়লাভ করলেও ৬,৭,৮ নং ওয়ার্ডের দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগন দুর্নীতির আশ্রয় নিয়ে ক্ষমতার বলে তাকে কেন্দ্র থেকে বের করে দিয়ে মাইক প্রতীকের প্রার্থী সালমা বেগমকে বিজয়ী ঘোষনা করেছে। বিষয়টি ভোটেরদিন রাতেই উপজেলা নির্বাচন অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।

একই সংরক্ষিত ওর্য়াডের অপর অংশগ্রহনকারী প্রার্থী দুলালী বেগম বলেন, ৭নং ওয়ার্ডে তার এজেন্টদের প্রবেশ করতে বাধা প্রদানসহ দীর্ঘ সময় কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। ভোট গননাকালে অন্য প্রার্থীরা উপস্থিত থাকতে তাকে থাকার সুয়োগ দেয়া হয়নি। কিন্তু ফলাফল বিবরনীতে তাকে স্বাক্ষর দিতে বাধ্য করে। তিনি দাবী করেন, ৮নং ওয়ার্ড কেন্দ্রে ফলাফল ঘোষনায় সময়ক্ষেপন করা হয়েছে শুধুমাত্র সালমা বেগমকে বিজয়ী করতে।

একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে উল্লেখ করে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ইভিএম মেশিনে ভোটগ্রহনের পর ফলাফল প্রিন্ট হয়ে বের হয়ে আসে। জাহেদা বেগমকে প্রিন্টেড ফলাফল দেখানো হয়েছে। এরপরেও তিনি সন্তুষ্ঠ হতে না পারলে, নিয়মানুযায়ী ৩০দিনের মধ্যে আদালতে মামলা করতে পারেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share