February 12, 2026, 5:05 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 265
নিউজ আপঃ Wednesday, February 16, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ চত্তরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটিরি সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।  পরে তিনি মেলায় অবস্থিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ গাজী শাহ্ আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা,কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম, খামারি মাহবুবুল আলম নাইম প্রমূখ্য। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: হাবিবা আক্তার রিতু।

প্রদর্শনীয় মেলায় ঘোড়া, গরু, মহিষ, ছাগল, মুরগী, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি দিয়ে ২০টি স্টল সাজিয়ে বসেন খামারীরা।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ গাজী শাহ্ আলম, বলেন দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগী, দুধ ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share