February 10, 2026, 10:48 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হঠাৎ ব্রিজের উপর ট্রেন, উপায় না পেয়ে প্রেমিক-প্রেমিকার নিচে ঝাপ

এ কে আজাদ রাজবাড়ীঃ 250
নিউজ আপঃ Monday, February 14, 2022

রাজবাড়ীর পাংশায় প্রেমিক-প্রেমিকা রেলওয়ে ব্রিজের ওপর বিশেষ দিবস উপলক্ষে খুনসুটিতে মেতে থাকা অবস্থায় হঠাৎ ট্রেন চলে আসলে দুজনেই মারাত্মক আহত হয়।

গত (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলাধীন কালিকাপুর ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পাংশা উপজেলার পাট্টা গোলাবাড়ি গ্রামের শাজাহান খাঁর ছেলে (প্রেমিক)  শামিম হোসেন(২২)। সে বর্তমান নরসিংদী জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।অন্য জন (প্রেমিক) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ১০ম শ্রেণীতে পড়ুয়া এতিম মেয়ে।

জানাযায়, রবিবার পড়ন্ত বিকাল রোমান্টিক প্রকৃতিকে পূর্ণতা দিতেই  কালিকাপুর ব্রিজের উপর প্রেমে মসগুল ছিলো প্রেমিক-প্রেমিকা জুটি। হঠাৎ  দ্রুত গতি নিয়ে ট্রেন  ছুটে এলো, প্রেমিক-প্রেমিকা জুটি দিশেহারা হয়ে উঁচু ব্রিজ থেকে ঝাঁপ দিল।

ব্রিজ থেকে পরে দুজনই মারাত্মক ভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।তবে তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনা প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান বলেন,কালিকাপুর রেল ব্রিজের উপর  ছেলে-মেয়ে দুইজন বসে গল্প করছিলো। হঠাৎ রাজবাড়ী থেকে ছেড়ে আসা রাজশাহী গামী মধুমতী এক্সপ্রেস ট্রেন ব্রিজের বেশি কাছে চলে আসলে তারা ব্রিজের পারে ফিরতে না পেরে ব্রিজ থেকে লাফ দেয়। ফলে তারা মারাত্মক ভাবে আহত হয়। তখন আমরা তাদেরকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্তব্যরত চিকিৎসক ডা. দিপ্রানাথ জানান রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share