March 13, 2026, 7:14 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা

প্রতিবেদকের নাম 226
নিউজ আপঃ Saturday, April 2, 2022

খাদ্য, জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ির সামনে সহিংসতার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটি। গতকাল শুক্রবার সর্বজনীন জরুরি অবস্থা ঘোষণা করে একটি গেজেট প্রকাশ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে।

এদিন মধ্যরাত থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশটির পশ্চিম প্রদেশে কারফিউ জারি করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। একই সঙ্গে এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার ও আটকের জন্য নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতিদিন ১৩ ঘণ্টা করে লোডশেডিং, জ্বালানি, খাদ্য ও ওষুধের সংকটে ক্ষোভ বেড়েছে লঙ্কানদের। এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ ও সহিংসতা শুরু করেন সাধারণ মানুষ। এর একদিন পরেই এ ঘোষণা দেন দেশটির রাষ্ট্রপতি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share