January 31, 2026, 7:52 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটে কর্মমুখি ও ঘরমুখি মানুষের উপচে পড়া ভীড়।

প্রতিবেদকের নাম 435
নিউজ আপঃ Tuesday, May 26, 2020

আনোয়ারুল ইসলাম(আনোয়ার)রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ- গত কাল ঈদ শেষ হয়েছে। যার ফলে পুনরায় কর্মস্থল মুখি হতে শুরু করেছে সাধারণ মানুষ। আবার অনেককে আজও মঙ্গলবার রাজধানী থেকে আসতে দেখা গেছে ঘাটে যার ফলে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় পাড়ে ফেরি ঘাটে মানুষের উপচে পড়া ভীর দেখা গেছে। যদিও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ আবার অনেকে গাদাগাদি করে ফেরিতে উঠা নামা করছেন। আজ মঙ্গলবার দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকামুখি হচ্ছে শত শত যাত্রী ও ঢাকা থেকে ফিরেও আসছে শত শত যাত্রী। এসময় দৌলতদিয়া ফেরি ঘাটে কর্মমুখি ও ঘরমুখি মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়। গনপরিবহন বন্ধ থাকায় শতশত প্রাইভেট-মাক্রোবাস দেখা যায়। কোন যাত্রী স্বাস্থ্যবিধির মানছেন না। মহাসড়কে কোন গনপরিবহন না থাকায় প্রাইভেটকার-মাক্রোবাস ও অটো, টেম্পুতে চলাচল করতে হচ্ছে কর্মমুখি ও ঘরমুখি মানুষের। গনপরিবহন না থাকায় ছোট ছোট গাড়ির উপর নির্ভরশীল থাকায় এই সুযোগে অতিরিক্ত টাকা আদায় করছে যাত্রীদের কাছ থেকে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক মোঃ মাহাবুব হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ৬টি ইউটিলিটি (ছোট) ফেরি চলাচল করছে। দৌলতদিয়া পারে ৩নং ও ৫নং ফেরি ঘাট মেরামত করার জন্য বন্ধ রয়েছে। মাত্র ২নং ও ৪নং ফেরি ঘাট সচল রয়েছে। তিনি বলেন, আজও ঢাকা থেকে যে পরিমান যাত্রী আসছে ঠিক সেই পরিমান যাত্রী ঢাকায় ফিরে যাচ্ছে। এসময় অনেক ব্যক্তিগত গাড়ি আসছে ও যাচ্ছে। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়,যদি এভাবে চলতে থাকে তাহলে সারাদেশে করোনা ভাইরাস খুব সহজেই ছড়িয়ে পড়বে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share