February 11, 2026, 10:55 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন উপমন্ত্রী এনামুল হক শামিম

আবুল কালাম আজাদ, রাজবাড়ী প্রতিনিধি 398
নিউজ আপঃ Monday, August 9, 2021

রাজবাড়ী শহররক্ষা বাঁধ ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন কবলিত স্থান পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম। এ সময় তিনি সবার উপস্তিতে নিজের ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে অভিযোগ জানাতে বলেন।
সোমবার (৯ আগষ্ট)  বিকেলে ৫ টায় রাজবাড়ী শহরক্ষা বাঁধ গোদারবাজার এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা পুলিশ সুপার এম শাকিলুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী প্রমুখ।
এসময় তিনি ভাঙন এলাকা ঘুরে দেখেন, পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এমনকি তিনি বলেন আওয়ামীলীগের সরকার সব সময় মানুষের জন্য কাজ করে। এই এলাকায় ভাঙন ঠেকাতে স্থায়ী সমাধানের জন্য দ্বিতীয় পর্যায়ের সাড়ে চার কিলোমিটারে ৩৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়। তবে সেটা কেনো কাজে আসে নাই তা খতিয়ে দেখা হবে। যদি কোন অনিয়ম হয়ে থাকে কাজে তবে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য ২০১৯ এর জুলাইয়ে শুরু হওয়া (প্রথম সংশোধিত) শহর রক্ষা বাঁধের গোদার বাজার অংশের আড়াই কিলোমিটারসহ মোট সাত কিলোমিটার এলাকায় ৪৫২ কোটি টাকা ব্যায়ে প্রকল্পের কাজ শুরু হয়। এতে দ্বিতীয় পর্যায়ের সাড়ে চার কিলোমিটারে ৩৭৬ কোটি ও প্রথম সংশোধিত ১৫২৭ মিটারে ৭৬ কোটি টাকা ব্যয় ধরা হয়।
তবে কাজ শেষ হওয়ার কিছু দিন পর শুরু হয় ভাঙন এতে বিলীন হতে থাকে কংক্রিটের তৈরি হাজার হাজার সিসি ব্লক। গত ১৬ জুলাই  (শুক্রবার) গোদার বাজার চরসিলিমপুর এলাকায় ২০ মিটার ও গত ২৭ জুলাই (মঙ্গলবার) গোদারবাজার এনজিএল ইট ভাটার পাশে প্রায় ২০০ মিটার এলাকায় নদী ভাঙন হয়।সর্বশেষ গত ৭ আগস্ট শনিবার গোদারবাজার থেকে ২০০ গজ সামনে চর ধুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নদী ভাঙনে ৪০ মিটার এলাকার কংক্রিটের তৈরি সিসি ব্লক নদী গর্ভে বিলীন হয়ে গেছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share