January 31, 2026, 6:32 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে বিপুল পরিমান মাদকসহ মাদকব্যবসায়ী রতন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম 492
নিউজ আপঃ Friday, May 17, 2019

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান ফেনসিডিল ও ইয়াবা সহ রতন মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার বড়ধুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫৮ বোতল ফেনসিডিল, ৯শ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ রতনকে গ্রেপ্তার করা হয়।সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।
থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, শুক্রবার ভোর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল সহ একদল পুলিশ নিয়ে ইটাখোলা বড়ধুলিয়া নামক স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি মোটর সাইকেল সহ উপজেলার মধ্য বেজুড়া গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে রতন মিয়াকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার আরেক সহযোগী পালিয়ে যায়। পুলিশ রতনের কাছ থেকে ২৫৮ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯শ পিস ইয়াবা উদ্ধার করে। ধৃত রতনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share