January 31, 2026, 4:56 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে চা্ শ্রমিক বস্তিতে জুয়ারীদের হামলা:গ্রেফতার-৩

প্রতিবেদকের নাম 481
নিউজ আপঃ Thursday, February 7, 2019

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা-বাগানের শ্রমিক কলোনিতে দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বেঙ্গাডোবা গ্রাম থেকে সিরাজ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৬) কে গ্রেপ্তার করা হয়।

এর আগে গেদু মিয়ার ছেলে কুতুব উদ্দিন (৫০) ও কাশিপুর গ্রামের তাহের মিয়ার ছেলে মনু মিয়া (২২) কে গ্রেপ্তার করে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে নোয়াপাড়া চা-বাগানের মাঠটিলা এলাকায় চা শ্রমিক কলোনিতে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে নারীসহ ১০ জনকে আহত করে ও লুটপাট চালায়। জুয়া খেলা ও মাদক সেবনে বাধা দেওয়ায় এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share