February 8, 2026, 1:04 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীকে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সমর্থন

প্রতিবেদকের নাম 504
নিউজ আপঃ Tuesday, March 5, 2019

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশন। ৩ মার্চ রবিবার সন্ধ্যায় মাধবপুর পৌরসভার ঝুলন মন্দির প্রাঙ্গণে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এক সভায় ব্যবসায়ীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আতিকুর রহমান আতিককে বিজয়ী করতে সবাইকে কাজ করার আহ্বান জানান।

মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি দিপক কুমার মোদকের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ আতিকুর রহমান আতিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, অ্যাডভোকেট মনোয়ার আলী, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ্ মো. সেলিম, ইউপি চেয়ারম্যান শহিদ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আপন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, তৌফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কদর আলী মোল্লা, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, পৌর কাউন্সিলর অজিত কুমার পাল, সাবেক কাউন্সিলর দুলাল মোদক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, এখলাছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, মাধব রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন টিপু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ব্যবসায়ী কানাই লাল বণিক, মশিউর রহমান বাদশা, জগদীশ ঘোষ, হিন্দু মহাজোটের আহ্বায়ক মনোজ মোদক, যুবলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবুল কাশেম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান কুতুব, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জল প্রমুখ। বক্তারা বলেন, দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share