February 15, 2026, 11:54 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বিদায় হে মহীয়সী

প্রতিবেদকের নাম 238
নিউজ আপঃ Monday, September 7, 2020

সোহেল রানা, নিজস্ব প্রতিবেদক :

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ ইমরুল হাসানের ‘রত্নগর্ভা মা’ মাজেদা বেগম গতকাল বার্ধক্যজনিত কারণে ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাত ৯ টায় ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নয় সন্তানের জননী মাজেদা বেগম ছিলেন একজন স্বল্পশিক্ষিত গ্রাম্য নারী। কিন্তু তিনি জন্ম দিয়ে গেছেন নয়জন যোগ্য সন্তান।
তাঁর সন্তানদের মধ্যে প্রফেসর মো. ইমরুল হাসান সাভার সরকারি কলেজের অধ্যক্ষ, মো. কামরুজ্জামান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, আবু হাসনাত, আইসিএমএবি ইথিওপিয়ায় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির কান্ট্রি ম্যানেজার, বেগম নূরুন নাহার বিশ্ব খাদ্য সংস্থার প্রোগ্রাম অফিসার, লায়লা নূর বেগম উদয়ন বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, শফিউদ্দিন আহমেদ (প্রয়াত) ডিপ্লোমা প্রকৌশলী, অ্যামেরিকা প্রবাসী ছিলেন, বেগম শামসুন্নাহার একটি বিদেশি এনজিও-র কান্ট্রি ডিরেক্টর ছিলেন, এ. কে. এম মোর্শেদ বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী এবং সালেহা বেগম (প্রয়াত) ছিলেন গৃহিণী।
যোগ্য ও প্রতিষ্ঠিত নয়জন সন্তানের সফল মা হিসেবে মাজেদা বেগম আজাদ প্রোডাক্টস কর্তৃক ”রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০১৬” পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি গ্রামের বহু এতিম, বিধবা ও দুস্থকে সাবলম্বী করে তোলার জন্য কাজ করে গেছেন।
তাঁর স্বামী প্রয়াত আবদুল মজিদ ছিলেন ভূমি অফিসের কানুনগো। উল্লেখ্য, তিনি সাভারের ভুমি অফিসে ১৯৬০ থেকে ১৯৭০ পর্যন্ত প্রায় দশবছর কর্মরত ছিলেন।
আজ সকাল ১১ টায় কুমিল্লা জেলার ময়নামতি, মিরপুরের গ্রামের বাড়ীতে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
মাজেদা বেগমের মৃত্যুতে শোকাহত সাভার সরকারি কলেজ পরিবার ও সাধারণ শিক্ষার্থীরা। জাতির কল্যাণে এমন মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share