January 31, 2026, 7:43 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দির ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অর্ধশতাধিক প্রার্থী

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 344
নিউজ আপঃ Monday, March 15, 2021

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অর্ধশত প্রার্থী। ইতিমধ্যেই অনেকেই নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করাসহ অনুদান দিয়ে নিজেকে প্রার্থী হিসেবে জাহির করছেন।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানাগেছে, উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে

১নং ইসলামপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আহম্মদ আলী মাষ্টার, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশির আহম্মেদ মিনু।

২নং বহরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান, মহিলা আওয়ামীলীগ নেত্রী রোমানা কবির, মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ হারুন।

৩নং নবাবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান আলী, সহ-সভাপতি বাদশা আলমগীর, এম,এ কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান।

৪নং নারুয়া ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক বিশ্বাস, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

৫ নং বালিয়াকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নায়েব আলী শেখ, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর মোল্যা ।

৬নং জঙ্গল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কল্লোল কুমার বসু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নারদ কুমার বাছাড়।

৭নং জামালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইউনুছ আলী সরদার ও সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একেএম ফরিদ হোসেন বাবুসহ আরো অনেক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। ইতিমধ্যে মনোনয়ন পেতে সব প্রার্থীরা কেন্দ্রে লবিং চালিয়ে যাচ্ছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share