January 31, 2026, 5:36 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দিতে তুলা কারখানা-ব্যাংকসহ অগ্নিকান্ড

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 304
নিউজ আপঃ Monday, May 3, 2021

রাজবাড়ীর বালিয়াকান্দিতে তুলা কারখানা থেকে আগুন লেগে ব্যাংকসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে অবস্থিত ফরিদ মন্ডলের তুলার কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের ব্র্যাক এজেন্ট ব্যাংকিং শাখা ও ঘর মালিক নুরু রহমানের দুইটি ঘর ও মালামাল ভস্মিভুত হয়। এতে তুলা কারখানার ৭লক্ষ টাকা, ব্র্যাক ব্যাংকের ৩লক্ষ টাকা, ঘর মালিকের ৫লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। বালিয়াকান্দি ও পাংশা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাজার ব্যবসায়ী ও এলাকার লোকজন অভিযোগ করে বলেন, তুলার কারখানায় প্রতিনিয়তই আগুন লাগে। বিষয়টি নিয়ে জানুয়ারী মাসে রাজবাড়ী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের নিকট তুলার কারখানা সরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়। আমাদেরকে আশ্বস্থ ও তুলার কারখানা সরিয়ে নিতে নোটিশ প্রদান করলেও কাজের কাজ কিছুই হয়নি। পদক্ষেপ গ্রহণ করলে হয়তো আজ এত বড় ক্ষতি হতো না।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থ’লে পৌছে পাংশা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষতির পরিমান জানাতে পারেনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share