February 12, 2026, 3:11 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘায় রাসেল ভাইপারের দংশনে এক জেলের মৃত্যু

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ 289
নিউজ আপঃ Monday, October 18, 2021

রাজশাহীর  বাঘায় বিষাক্ত রাসেল ভাইপার সাপের দংশনে এক জেলের মৃত্যু হয়েছে।
বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে রাসেল ভাইপার  সাপের কামরে সোবহান শেখ (৩২) এক জেলের মৃত্যু হয়েছে। রাসেল ভাইপার বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তি’র খাতায় চলে গেলেও  হঠাৎ করেই ইদানিং এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে পদ্মার বিভিন্ন চরাঞ্চলে।
ধারণা করা হচ্ছে, পৃথিবীর অন্যতম বিষাক্ত এই রাসেল ভাইপার এবছরের ভয়াবহ বন্যা’র পানিতে ভারত থেকে ভেসে এসে, আশ্রয় নিয়েছে  পদ্মার বিভিন্ন চরাঞ্চলে।
ইতিপূর্বে, এ বিষধর রাসেল ভাইপারের দেখা মিলেছে চকরাজাপুরের পদ্মার তীরে, দু-একটা মারাও পরেছে জেলেদের হাতে। ইদানিং, রাসেল ভাইপার ও আরেক বিষধর কালাচ সাপের প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে ইউনিয়নের বিভিন্ন স্থানে। বর্তমানে এক আতঙ্কের নাম রাসেল ভাইপার।
গত (১৪ অক্টোবর) বৃহস্পতিবার  রাত সাড়ে ৮টায় চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের তফিল উদ্দীন শেখের ছেলে সোবহান শেখ (৩২) নদীর তীরে ছ্যাকনা জাল দিয়ে মাছ শিকারে যান, মাছ ধরার এক পর্যায়ে হঠাৎই আকস্মিকভাবে বিষধর রাসেল ভাইপার তাকে দংশন করে।
এমতাবস্থায় স্থানীয়রা তার চিৎকারে এসে দেখেন সোবহান কাতরাচ্ছে, তাৎক্ষণিক তাকে বাঘা সাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে  পাঠান।
 রাজশাহীতে চিকিৎসাধীন  অবস্থায় গতকাল   (১৭ অক্টোবর )রবিবার সন্ধ‍্যা সাড়ে ৭ টায় তিনি মারা যান।
 সোবহান শেখের দুটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে, তার এই অকাল মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল  আজম জানান, সোমবার(১৮ অক্টোবর)  সকাল ৯টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share