February 14, 2026, 10:50 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘায় বিএনপির ত্রি-বার্ষীক ইউনিয়ন  কাউন্সিল অনুষ্ঠিত 

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ 227
নিউজ আপঃ Tuesday, January 18, 2022

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) এ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। দীঘা ভোকেশনাল স্কুল এন্ড কলেজের পরিত্যক্ত ভবনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে না করে দিঘা বাজারের পূর্ব পার্শ্বে প্রধান সড়ক সংলগ্ন  জামালের পাটের গোডাউনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
 সকাল ৮টার সময় শুরু হয় ভোট গ্রহন,শেষ হয় ১০ টার সময়। এতে প্রিজাইডিং আশরাফুজ্জামান বিদ্যুৎ কৃষক দল বাঘা উপজেলার আহবায়ক এর নেতৃত্বে ভোট গ্রহন সম্পন্ন হয়। এ নির্বাচনে মোট ২৭টি ভোটের মধ্যে ২৩টি ভোট কাস্ট হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ইন্তাজ আলী ৩ ভোট, রেজাউল করিম ছাতা মার্কায় ২০ ভোট পেয়ে জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী নবাব আলী ২ ভোট, নাসির উদ্দিন আম মার্কা প্রতিকে ২১ ভোট পেয়ে জয়লাভ করেন। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান ৪ ভোট এবং  মোয়াজ্জেম হোসেন মই মার্কা প্রতিকে ১৯ ভোট পেয়ে জয়লাভ করেন। উপজেলা বিএনপি’র আহবায়ক ফখরুল ইসলাম বাবলু এবং সদস্য সচিব আশরাফ আলী মলিন এর তত্ত্বাবধানে সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন হয়।
ইন্তাজ আলী বলেন, গনতান্ত্রিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়াও স্থান স্থানান্তর করা হয়। আমি পূর্বের নির্ধারিত স্থান দিঘা পরিত্যক্ত ভোকেশনাল কলেজে গিয়ে সেখানে নির্বাচন পরিচালনাকারী কাউকে না দেখে চলে আসি।
বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হোসেন বাবলু বলেন, কোন বিশৃঙ্খলা হয়নি, নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share