February 12, 2026, 5:06 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত 

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ 223
নিউজ আপঃ Wednesday, February 16, 2022

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে  তিনটি  বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৩ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বেড়হাবাসপুর গ্রামের রব্বেল হোসেন রাতের খাবার খেয়ে স্ত্রী, সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে জেগে উঠে দেখেন বসত ঘরের বেলকুনিতে আগুন জলছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন। কিন্তু তার আগেই  তিনটি বসতঘর পুড়ে যায়। এতে টিভি, ফ্রিজ ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়।রব্বেল হোসেন বেড় হাবাসপুর গ্রামের পাতান আলীর ছেলে।
এ বিষয়ে রব্বেল হোসেন বলেন, আমার কারো সাথে কোন শত্রুতা নেই। কিন্তু কিভাবে আগুনে বাড়ি পুড়ে গেল কিছুই বুঝতে পারছিনা। এতে প্রায় আমার ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,  ঘটনাটি জানার পরে সেখানে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে সান্তনা দিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share