April 10, 2026, 7:56 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ফেরি পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকে দীর্ঘ লাইন

এ কে আজাদ  রাজবাড়ী 279
নিউজ আপঃ Monday, March 14, 2022

দেশের অন্যতম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঢাকামুখী যানবাহনের চাপ বেড়ে চলছে । ঘাট এলাকায় ৬ কিলোমিটার পর্যন্ত ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

সোমবার (১৪ মার্চ) সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে। যার অধিকাংশই পণ্যবাহী ট্রাক।
প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় বসে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানী ঢাকামুখী যাত্রী ও যানবাহন চালকেরা। বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে বয়স্ক ও শিশুদের।

সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন। সিরিয়ালে বসে থেকে ফেরিতে উঠার জন্য অপেক্ষার প্রহর গুনছে যাত্রী ও চালকেরা। তবে ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল বোঝাই ট্রাক পারাপার করছে।

অপেক্ষমান ট্রাক চালকদের সঙ্গে আলাপকালে কুষ্টিয়া থেকে রাজধানী ঢাকাগামী ট্রাক চালক হাতেম আলী বলেন, সোমবার ভোর ৬টায় দৌলতদিয়া ঘাটে এসেছি। এখন বেলা পৌনে ১২টা বাজে। ফেরির সিরিয়াল পাইনি। সময় মতো ঢাকা পৌছাতে না পারলে মহাজন ক্ষতিগ্রস্থ হবে।

বরিশাল থেকে ছেরে আসা কাগজের কার্টুন বোঝাই ট্রাক চালক হেলাল মাহমুদ বলেন, গত রোববার রাত ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দে সিরিয়ালে আটকে ছিলাম। সোমবার ১১টার দিকে ফেরিতে উঠার সিরিয়াল পেয়েছি। রাতে অনেক কষ্ট পোহাতে হয়েছে।

ঢাকায় চিকিৎসার জন্য যাচ্ছেন মাদারীপুরের শাবানা বেগম। তিনি বলেন, আমি বাসে করে ঢাকা যাচ্ছি। দৌলতদিয়া ঘাটে এসে বাস বসে আছে প্রায় দেড় ঘণ্টার বেশি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ১৯টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্য বোঝাই ট্রাক পার করা হচ্ছে। যানবাহনের সিরিয়াল সময়ের সঙ্গে সঙ্গে কমবে বলে আশা করছি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share