February 14, 2026, 11:25 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্রাম হবে শহর’ এই স্বপ্ন বাস্তবায়নের অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন: যুবলীগ নেতা সোহাগ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 277
নিউজ আপঃ Monday, November 22, 2021

যুবলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ বলেছেন, গ্রামের মানুষকে অবহেলিত রেখে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও যুগোপযোগী পদক্ষেপ হাতে নিয়েছেন দেশ রতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।“গ্রাম হবে শহর’’ আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তিনি। নানা প্রতিক‚লতা উপেক্ষা করে ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছেন।

এই ডিজিটাল এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে আনুষ্ঠানিক ভাবে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

অনুষ্ঠানে শিক্ষক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা রাফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংকের ররিশাল ডিভিশন রিজিওনাল হেড কাজী শফিকুল ইসলাম, পটুয়াখালী এরিয়া ম্যানেজার মো.আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মো.আনোয়ার হোসেন, কলাপাড়া রিপোর্টার্স সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, ব্যবসায়ি হাজী আহসান উল্লাহ মাসুদ প্রমুখ।

আলোচনা সভায় দোয়া মোনাজাত শেষে প্রধান অতিথি যুবলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ ফিতা কেটে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম উদ্বোধন করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share