January 31, 2026, 7:46 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রথম জাতীয় ৭ই মার্চ ও দেশের উন্নয়ন কেন্দ্রিক পাংশায় পুলিশের আয়োজন

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 268
নিউজ আপঃ Sunday, March 7, 2021

প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উৎযাপন হলো ঐতিহাসিক ৭ মার্চ। জাতীয় দিবস হিসেবেই সারাদেশে দিবসটি পালনের নির্দেশনা দেয়া হয়েছে বলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্য সূত্রে জানা যায়।
রবিবার (৭ মার্চ) রাজবাড়ীর পাংশা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম কক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে পাংশা মডেল থানার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুরান্ত সুপারিশ প্রাপ্তিকে কেন্দ্রে রেখে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম ব্যুরো, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল মোরশেদ আরুজ, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
৭ই মার্চ ও বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পর্যায়ক্রমে তাদের বক্তব্য প্রদান করেন। আলোচনা ও বক্তব্য প্রদান শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ৭ই মার্চ উৎযাপনে দেশের মন্ত্রী পরিষদের সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ভাষনকে উপস্থাপন করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share