February 12, 2026, 11:50 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পোস্টার লাগানোর সময় চবিতে শিবিরের ২ কর্মী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 255
নিউজ আপঃ Sunday, April 3, 2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট এলাকায় শনিবার রাত তিনটার দিকে’ মাহে রমজানের ডাক’ শিরোনামের পোস্টার লাগানোর সময় দুুই শিবির কর্মীকে আটক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা।

আটক দুই শিবির কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রুহুল আমিন ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম জানান, ‘দুজনকে থানা হাজতে রাখা হয়েছে। তদন্তসাপেক্ষে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

জানা যায়, ৮ থেকে ১০ জন ছেলে বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকায় শিবিরের পোস্টার লাগাচ্ছিল। এসময় ছাত্রলীগের দুই কর্মী নাস্তা করতে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে অন্য ছাত্রলীগ নেতাকর্মীদের খবর দেয়। পরে ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্রলীগ।

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘দেশব্যাপি জামাত শিবিরের কর্মীরা সামনে নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপনে কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহেরি ও জামাত শিবির মাথাচাড়া দিয়ে ওঠেছে। আমরা এদের ব্যাপারে জিরো টল্যারেন্স নীতিতে আছি। তাদের এক বিন্দু ও ছাড় দেওয়া হবে না।’


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share