February 23, 2026, 10:44 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

অলটাইম নিউজ ডেক্স 388
নিউজ আপঃ Saturday, January 16, 2021
পাবনার ফরিদপুরে এক চরমপন্থী সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে

পাবনার ফরিদপুরে আলমাস হোসেন (৪৫) নামক এক চরমপন্থী সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলমাস হোসেন সাঁথিয়া উপজেলার তেরোখাদা গ্রামের টুন্ডু মিয়ার ছেলে। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহিন এ তথ্য নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে।

স্বজনরা জানান, শুক্রবার (১৫ জানুয়ারি) রাত থেকে আলমাস নিখোঁজ ছিলেন। ফরিদপুর থানার ওসি মাসুদ রানা জানান, নিহত আলমাস নিষিদ্ধঘোষিত সর্বহারা বাহিনীর সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share