January 31, 2026, 8:02 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় সিফাত হত্যার সঠিক বিচারের দাবিতে মানব বন্ধন 

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 364
নিউজ আপঃ Thursday, February 4, 2021
পাংশা সরকারী কলেজের মেধাবী ছাত্র সাজিদুর রহমান (সিফাত) এর নির্মম হত্যাকান্ড

রাজবাড়ীর পাংশা সরকারী কলেজের মেধাবী ছাত্র সাজিদুর রহমান (সিফাত) এর নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ঘন্টাব্যাপী মানব বন্ধন পালিত হয়েছে।
পাংশায় সচেতন মহলের নাগরিকদের আয়োজনে পাংশার হাবাসপুরের কাচারীপাড়ায় অনুষ্ঠিত এই মানব বন্ধনে প্রায় তিন হাজার লোক অংশ নেয়। এসময় সিফাত এর সহপাঠী, বন্ধু মহল, পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপস্থিত সবার একটাই দাবি সিফাত হত্যা কান্ডের সাথে জরিত সকল চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সিফাতের পরিবার সালাম বিশ্বাস, সফি বিশ্বাস, সিফাত এর বাবা রফিক, মা সাবানা বেগম , পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, অনুষ্ঠান সজ্ঞালন করেন নূর নবী মুন্সি।
পরিবারের দাবি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই নির্মম হত্যা কান্ডের সঠিক বিচার দ্রুত সময়ে বাস্তবায়ন করবেন। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্য ও উপস্থিত জনসাধারণ।
উপস্থিত জনসাধারণ সহস্র কণ্ঠে বলেন, এই হত্যা পরিকল্পিত ভাবে করা হয়েছে এবং এর সাথে স্থানীয় রাঘব বোয়ালদের হাত রয়েছে। যারা ক্ষমতার জোরে এখনো লোক সমাজে ঘুরে বেড়াচ্ছে।
উল্লেখ্য ১২ জানুয়ারী স্থানীয় সন্ত্রাসীরা মেধাবী ছাত্র সিফাত কে গুরতর আঘাত করে। ১৩ ই জানুয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সিফাত। ১৫ ই জানুয়ারী পাংশা মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। যাদের মধ্যে দুই জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share