February 14, 2026, 3:17 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কুয়াকাটায় সৈকতে  ফের  ভেসে এলো দুটি মৃত ডলফিন-নিউজ অলটাইম

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 297
নিউজ আপঃ Friday, August 20, 2021

মাত্র কয়েক দিনের ব্যবধানে কুয়াকাটার সৈকতে ফের ভেসে এলো দুটি মৃত ডলফিন। শুক্রবার সকালে সৈকতের গঙ্গামতি ঝাউবাগান ও ধোলাই মার্কেট পয়েন্টে মৃত ডলফি দুটি দেখতে পায় স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয় তারা। এসময় সৈকতে একটি মৃত রাজ কাকরাও পরে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা জানান, ডলফিন দুটির শরীরে পচন ধরেছে। তবে গায়ে আঘাতের চিহ্ন ছিল। তাদের ধারণা জেলেদের জালে জড়িয়ে মাছ দুটির মৃত্যু হয়েছে।

পটুয়াখালী ইকোফিস টু ওয়াল্ডফিস বাংলাদেশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, খবর পেয়ে  শেখানে গিয়েছিলাম। ৭ ফুট ও ৩ ফুট লম্বা মৃত ডলফিন দুটি উদ্ধার করে উপজেলা কর্মকর্তার নির্দেশক্রমে করে আমাদের বøু-গার্ড সদস্যরা নিরাপদ স্থানে মাটিচাপা দিয়েছে। এছাড়া ডলফিনের মৃত্যুর কারণ হিসেবে তিনি জানান, নিশেধাজ্ঞাকালীন সময়ে ডলফিন সমুদ্রে অবাধে খেলা করেছে। এখন ডলফিনের বড়ো সমস্যা খেলার সময় গভীর সমূদ্রে জেলেদের জালে বাধাগ্রস্থ হচ্ছে। কারন ওরা জানেনা যে অবরোধের পর স্থীরভাবে সাগরে জাল পাতা হয়েছে। এমনকি  জেলেদের জালে খেলার সময় ডলফিন জড়িয়ে গেলে তা পিটিয়ে হত্যা করে সাগরে ফেলে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সৈকতে যে ইরাবতি ডলফিন দুটি ভেসে এসেছে দুটোই আলাদা একটি প্রজাতির ডলফিন। আর কাকরাটির নাম রাজ কাকরা। মূলত প্রজনন মৌসুমে এসব কাকরা তীরবর্তী এলাকায় আসে। তবে ডলফিনগুলোর মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি তিনি ।

উল্লেখ্য গত ৭ ও ৯ আগষ্ট কূয়াকাটা সৈকতে দুটি মৃত ডলফিন দেখতে পায় স্থানীয়রা। এর আগেও বেশ কয়েকটি ডলফিন সমুদ্রতীরে ভেসে আসে। তবে ডলফিণসহ সামুদ্রিক জীবের মৃত্যুর কারণ জানতে কাজ করছেন বলে জানান, সংশ্লিষ্ট বিজ্ঞানিরা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share