February 12, 2026, 1:00 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে আর্থিক অনুদান দিলেন এমপি মহিব

প্রতিবেদকের নাম 287
নিউজ আপঃ Sunday, October 25, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২৫অক্টোবর।।

কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা’র মন্ডপ পরিদর্শনে এসে ব্যক্তিগত তহবিল থেকে চারটি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন  স্থানীয় সাংসদ  আলহাজ্জ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব।

শনিবার রাতে পৌর শহরের বাদুরতলী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ এবং চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন সবুজ সংঘ দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

এছাড়া এমপি’র ব্যক্তিগত বরাদ্দ থেকে শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ী’র পুকুরের গাইড ওয়াল, মাঠ ভরাট এবং চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ’র মাঠ ভরাট করনসহ পূন্যার্থীদের বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতে একটি গভীর নলক‚প প্রদানের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন এমপি মহিব।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, এমপি’র সহধর্মীনি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগ’র সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামীলীগ’র সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর আওয়ামীলীগ’র সম্পাদক ও বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দীন আহমেদ মাসুম,উপজেলা মহিলা আওয়ামী লীগ’র সদসদ্য সালমা কবির, সদস্য শুভ্রা চক্রবর্তী কল্যানীসহ হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলায় এবার ১৭টি পূজা মন্ডপে দূর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসকল মন্ডপে উৎসব চলাকালীন সময় পূন্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়ের করা হয়েছে। এছাড়া সরকারী অনুদান হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share