February 15, 2026, 12:09 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় বিকল্প জীবিকায়নে  ২০জন নারী পেল সেলাই মেশিন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 259
নিউজ আপঃ Sunday, October 17, 2021

বিকল্প জীবিকায়নের লক্ষে পটুখালীর কলাপাড়ায় বিপদাপন্ন ২০ হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। বেসকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ বিকল্প  জীবিকায়নের  মাধ্যমে  দুর্যোগ ঝুঁকিহ্রাস প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করে। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে আনুষ্ঠানিকভাবে  ওইসব  নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। এছাড়া সেলাই মেশিনের সাথে প্রত্যেক উপকারভোগীকে ২০ গজ কাপড়, ১ কাঠের ঢাকনা ও ১ এস এস স্টার্ন্ড প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মাইকেল মধু ও সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাসসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস বলেন, গ্রামের হতদরিদ্র নারীরা পরিবারের অন্যান্য কাজের পাশাপাশি সেলাই মেশিন চালিয়ে বিকল্প উপায়ে জীবিকা নির্বাহ করতে পারে। তাই এ উপজেলার মিঠাগঞ্জ, ডাবলুগঞ্জ, মহিপুর ও লতাচাপলীর হতদরিদ্র নারীদের মাঝে এ মেশিন দেয়া হয়েছে।
ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মাইকেল মধু বলেন, জলবায়ু  পরিবর্তনের  প্রভাব মোকাবেলা ও  পরিবারের  বিকল্প  জীবিকার জন্য হত  দরিদ্র  পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। এ মেশিন দ্বারা এসব নারীরা স্বাবলম্বী হতে পারবে বলে তারা আশা ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share