January 31, 2026, 7:53 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় প্রতিবন্ধি ব্যক্তি ও তাদের পরির্চযাকারী  পরিবারের সদস্যদের মাঝে হাইজিন প্যাক বিতরণ।।

প্রতিবেদকের নাম 411
নিউজ আপঃ Monday, June 29, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি.২৯জুন ।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস প্রার্দুভাব বিস্তার রোধে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির জন্য অত্যাবশীয় স্বাস্থ্য সেবা (ইএইচডি) প্রকল্প প্রতিবন্ধি ব্যক্তি ও তাদের পরির্চযাকারী  পরিবারের সদস্যদের মাঝে হাইজিন প্যাক বিতরণ করেছে।
সোমবার দুপুর ২টায় উপজেলা দরবার হলে  যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড এর অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সার্বিক তত্বাবধানে ডিআরআরএ এর বাস্তবায়নে  রোগ ও মৃত্যুর হার কমিয়ে আনার জন্য এবং সার্বজনীন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুস্টি সম্পর্কিত সূচকগুলোর উন্নতি সাধন করার লক্ষ্যে উপজেলা ২১ জন সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী পরিবারের মাঝে করোনাকালীন স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার  আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, ধুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আবদুল জলিল, পিএইচডি প্রকল্পের স্বাস্থ্য সমন্বয়কারী নূর মোহাম্মদ, ডিআরআরএ এর বরিশাল বিভাগীয় প্রতিনিধি মাহমুদুল হাসান ইমরান ,কলাপাড়া সম্বন্বয়কারী  মো.মিজানুর রহমান, এইচস্ট্যা এর মাঠ সমন্বয়কারী আবু এমরান,রুলার ইনহ্যান্সমেন্ট নির্বাহী পরিচালক প্রভাষক সাইদুর রহমান ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

বিতরণ কালে প্রত্যেককে সার্জিক্যাল মাস্ক, ঢাকনা সহ আরএফএলের ২৫লিটারের ১টি বালতি, ২লিটারের ১টি মগ, ১০টি মেরিল সাবান, ১ প্যাকেট নেপকিন,১ কেজি গুড়া সাবান ইত্যাদি।

এছাড়া কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স মিলানায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার ১২ প্রতিবন্ধীর হাতে এসব স্বাস্থ্য উপকরণ তুলে দেন।

উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্বাবধানে ইউকে এইড এর সহযোগিতায় সাড়ে তিন বছর মেয়াদী (২০১৯-২০২২) বরিশাল বিভাগের ৩টি জেলার মোট ৮টি উপজেলায় বাস্তবায়ন করছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share