February 12, 2026, 8:16 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় ধর্ষনকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।।

প্রতিবেদকের নাম 246
নিউজ আপঃ Wednesday, October 7, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৭অক্টোবর।।

নোয়াখালীর বেগমগঞ্জে বর্বরোচিত ও সিলেটে গনধর্ষনসহ সারাদেশে চলমান ধর্ষনের বিরুদ্ধে পটুয়াখালীর কলাপাড়ায়  বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ষকদের উল্লাস, ধর্ষিতার কান্না আর না, আর না’  শ্লোগানে বুধবার সকাল ১১ টায় কলাপাড়া সর্বস্তরের ছাত্র জনতা, কলাপাড়া বাসী ও কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করে। পৌর শহরে ধর্ষনবিরোধী বিক্ষোভ মিছিল শেষে কলাপাড়া প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে সামাজিক সংগঠনসহ স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।
এ সময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, গ্রেজুয়েট ক্লাব’র সদস্য রাইসুল ইসলাম রাজিব গাজী ও ছাত্র সমাজের পক্ষ থেকে মোহাম্মদ আল ইমরান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ পর্যন্ত যত ধর্ষনের ঘটনা ঘটেছে তার কোন সঠিক বিচার হয়নি। তাই ধর্ষন বন্ধে আইনের সংশোধন ও বিশেষ ট্যাইবুনালে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবী জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share