January 31, 2026, 4:39 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় কৃষক সমাবেশ ও স্মারকলিপি পেশ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 293
নিউজ আপঃ Tuesday, June 8, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন কৃষি ঋণ মওকুফ উঁচু ও মজবুদ টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বিদ্যুত বিভ্রাট সহ কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে পৌর শহরের মনোহরী পট্রি এলাকার  সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যেগে ঘন্টাব্যাপী  এ কৃষক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময়   অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, কৃষক সমিতি নীলগঞ্জ শাখার আহ্বায়ক জি.এম মাহবুবুর রহমান,চাকামইয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমরেড আতাজুল ইসলাম, কৃষক মো.আবুল কালাম,নাগরিক উদ্যোগ কলাপাড়া শাখার সদস্য দিবাকর সরকার প্রমূখ।

বক্তারা বলেন’ ঘূর্ণিঝড় ইয়াস কলাপাড়ার কতিপয় এলাকার জনজীবন বিপর্যস্ত করে দিয়েছে। অতিদ্রুত ওই সব এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। এলাকার কতিপয় প্রভাবশালী মহল খালের পানি প্রবাহে বাঁধাগ্রস্থ করে মাছ চাষ করছে। অপরদিকে, প্রতিদিন অব্যাহত ভাবে বিদ্যুতের লোডশেডিংএ মানুষ কষ্ট পাচ্ছে। লোডশেডিং থেকে মুক্তি পেতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষন করছেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি  প্রদাণ  করে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share