February 13, 2026, 1:29 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় এক কৃষককে পিটিয়ে জখম।।

প্রতিবেদকের নাম 292
নিউজ আপঃ Monday, November 9, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৯নভেম্বর।।

পটুয়াখালীর কলাপাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সলেমান হাং (৩০) নামের এক কৃষকের ওপড় হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।  সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের সোমবারিয়া বাজারে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত কৃষককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। আহত সলেমান চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের মো.আপ্তের আলী হাওলাদারের ছেলে।

আহত সলেমান জানান, আমি সোমবাড়িয়া বাজারে জলিল হাং কাছে বেকু দিয়ে মাটি কেটে তরমুজ ক্ষেত তৈরি করার বেকু ভাড়া বাবদ পাওনা চল্লিশ হাজার টাকার জন্য যাই। উক্ত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ মজিবর হাং এর (৫০) নেতৃত্বে আক্কাস হাং (৪০), আলমাস হাং (৪২),পিন্টু হাং (২৪), নুরু হাং(৪৫),ইলিয়াস হাং (৪২) আমার ওপড় অতর্কিত হামলা চালায়। আমার সাথে থাকা চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে অসে।

অভিযুক্ত মজিবুর রহমান জানান, কৃষক সলেমান এর ওপর হামলা ব্যাপারে আমি কিছুই জানিনা। ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না।  আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
কলাপাড়া থানার এসআই আলমগীর বলেন, এ ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের ব্যপারে আইনানুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share