February 14, 2026, 5:00 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় ইউপি মেম্বার সোবাহান হাওলাদার বরখাস্ত

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 313
নিউজ আপঃ Thursday, August 19, 2021

কলাপাড়ার ৬নং মহিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মো. সোবাহান হাওলাদারকে তার সদস্য পদ থেকে অপসরন করা হয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ,ইউপি-১ শাখা ১৮ আগস্ট(বুধবার)এর উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুসারে জানা যায়, ইউপি মেম্বার মো. সোবাহান হাওলাদার একই ইউনিয়নের ইউপি সচিব আব্দুর রাজ্জাককে অকথ্য ভাষায় গালি-গালাজ,হুমকি-ধামকি ও লাঞ্চিত করারঅভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় জেলা প্রশাসক, পটুয়াখালী এর প্রস্তাব মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১০/১১/২০২০ তারিখে১২১৪নং  স্মারকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে কেন তাকে চ‚ভাবে অপসারন করা হবে না তা পত্র প্রাপ্তির ১০(দশ) কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে এ বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।

অপরদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন২০০৯ এর ৩৫(৯) ধারা মোতাবেক শূণ্য ঘোষনা সংক্রান্ত গেজেট বিজ্ঞপিÍ জারির প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে বলা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি মেম্বার  মো. সোবাহান হাওলাদার সাংবাদিকদের জানান, আমার ব্যাপারে সঠিক বিচার করা হয়নি। আমি উচ্চ আদালতের শরানাপন্ন হবো।

কলাপাড়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, আমি প্রজ্ঞাপনটি পেয়েছি। উপজেলা নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করে  আইনের প্রয়োগ করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share