February 15, 2026, 9:55 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ার টিয়াখালী ইউপির ভূমিহীন, গৃহহীন পরিবারের আবেদন যাচাই-বাছাই অনুষ্ঠিত

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 315
নিউজ আপঃ Wednesday, June 30, 2021

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়নের ভূমিহীন এবং গৃহহীন পরিবারের আবেদন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার এগারোটায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ফেরদাউস রহমান। এ সময় উপস্থিত ছিলেন টিয়াখালী ইউপির প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম মিয়া, টিয়াখালী ইউপির সচিব ইব্রাহিম খলিল, সকল ইউপি সদস্য আলআমিন মৃধা, ইসমাইল এবং সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগমসহ টিয়াখালী ইউপির সুবিধাভোগী জনগণ।

এ সময় টিয়াখালী ইউনিয়নের ১৩০ জন ভূমিহীন এবং গৃহহীন পরিবারের আবেদন যাচাই বাছাই করা হয়।
উপজেলা যুব উন্নয়ন ফেরদাউস রহমান জানান, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে প্রকৃত গরীব মানুষ যাতে সুবিধা পায় সে লক্ষে যাচাই-বাছাই করাই আজকের এই কার্যক্রম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক “মুজিব শতবর্ষের কোন মানুষ গৃহহীন থাকবেনা” শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে কলাপাড়া উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে উপজেলার সকল ইউনিয়ন এবং পৌরসভায় এ যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share