February 12, 2026, 6:54 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কবজি থেকে হাত বিচ্ছিন্নকারী র‍্যাবের হাতে আটক 

এ কে আজাদ  রাজবাড়ী 244
নিউজ আপঃ Wednesday, March 9, 2022

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় প্রেমের বিবাদে রিয়াজ শেখের হাত বিচ্ছিন্নপূর্বক হত্যা চেষ্টা মামলার মূলহোতা মো. হুমায়ন শেখকে (১৮) ও তার সহযোগী মো. ফরহাদ শেখ (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ফরিদপুর।

বুধবার (৯ মার্চ) দুপুরে র‍্যাব-৮ ফরিদপুর, সিপিসি- ২ সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামি মো. হুমায়ন শেখ গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া শামসুল মাস্টার পাড়ার হাশেম শেখের ছেলে ও মো. ফরহাদ শেখ একই গ্রামের মো. সালেক শেখের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুরের কোম্পানি অধিনায়ক শফিকুল ইসলাম জানান, গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় তথ্যর ওপর ভিত্তি করে জানতে পারি প্রেমঘটিত কারণে গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া শামসুল মাস্টার পাড়ার মো. রিয়াজ শেখ (২৫) নামের এক যুবকের হাত বিচ্ছিন্নপূর্বক তাকে হত্যার চেষ্টা করে উক্ত আসামিদ্বয়। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর বিষয়টি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় মূলহোতা হুমায়নকে কুষ্টিয়া থেকে আর ফরহাদকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়।

হুমায়নের স্বীকারোক্তিতে জানা যায়, তার সাথে পার্শ্ববর্তী এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ভিকটিম রিয়াজের কারণে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। তারই প্রেক্ষিতে গত ৬ মার্চ দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় রিয়াজের হাত ধারালো অস্ত্র দিয়ে বিচ্ছিন্নপূর্বক হত্যার চেষ্টা চালায়।

আসামি হুমায়ন শেখ বিভিন্ন অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। কয়েক বছর আগে সে নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় ১৪ দিন কারাভোগ করে বর্তমানে জামিনে রয়েছে বলে জানায় র‌্যাব।

ঘটনার শিকার রিয়াজ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডল পাড়ার মো. বাবু শেখের ছেলে। বর্তমান রিয়াজ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share