February 12, 2026, 4:56 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

উপকূলীয় মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে করোনা টিকায়

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 249
নিউজ আপঃ Monday, July 26, 2021

উপক‚লীয় পটুয়াখালীর কলাপাড়ায় মানুষের মধ্যে করোনা টিকা নেয়ার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। টিকা নিয়ে বেঁচে থাকাতে মানুষের এ অদম্য ইচ্ছায় প্রতিদিনই ভিড় করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কেউ কেউ হাসপাতালের অফিস রুমের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করছে। এছাড়া চলমান কঠোর বিধি-নিষেধে কম্পিউটারের দোকান বন্ধ থাকায় রেজিষ্ট্রেশনের না পেরে অনেকেই বাড়ী ফিরে গেছে।

কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ৮৮৭৭ জনকে। টিকা দেয়ার জন্য নিবন্ধন করেছে ১৪০০০ জন। ২৫ জুলাই পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬৩০ জনের। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৬ জন। এছাড়া এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৬৯ জন। সুস্থ্য হয়েছে ৫৪৮ জন। আর মৃত্যু হয়েছে ২৪ জন। তবে ৯৭ জন আইসোলেশনে রয়েছে ।
এদিকে টিকা কার্যক্রম পরিচালনা উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরতদের সেবা প্রদানে নিয়োজিত করা হয়েছে। এরপরও টিকা কার্যক্রম ও চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে।

কলাপাড়া উপজেলা ন্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চিম্ময় হাওলাদার বলেন, এ উপজেলায় করোনা পরিস্থিতি বেশ নাজুক অবস্থানে রয়েছে। আমরাও চেষ্টা করে যাচ্ছি বলে তিনি সাংবাদিকদের জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share