February 15, 2026, 6:57 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আড়ানী বিট পুলিশিং এর আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃ 252
নিউজ আপঃ Thursday, October 21, 2021

দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, শ্লীলতাহানি করা হয়েছে। এই সকল অন্যায়ের বিরুদ্ধে শান্তি রক্ষায় নিজ নিজ এলাকার লোকজনদের সচেতন থাকার আহবান জানান,বাঘা থানা অফিসার ইনচাজ(ওসি)সাজ্জাদ হোসেন সাজু। সেই সাথে সকল ধর্মের রীতি অনুযায়ী জীবন যাপনের করে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি। বাঘা থানার পুলিশ আপনাদের পাশে আছে। কেউ অন্যায়ের সাথে জড়িয়ে পড়লে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। অন্যায় কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে পুলিশ।আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের হলরুমে এই সমাবশে অনুষ্ঠিত হয়।
আড়ানী পৌর বিট পুলিশিং এর আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন আড়ানী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন। প্রধান অতিথি ছিলেন বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে অন‍্যাদের উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদের সভাপতি অধ্যাপক রাম গোপাল সাহা, জেলা পরিষদ সদস্য জয়জয়ন্তী সরকার মালতি, আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, আড়ানী পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল হাকিম সরকার টুটুল, আড়ানী বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রজ্ঞাময় ও মেহেদী হাসান প্রমুখ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share