January 31, 2026, 8:11 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আমরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাতে পারি নাই: মেয়র

সোহেল রানা. নিজস্ব প্রতিনিধি সাভার থেবে 339
নিউজ আপঃ Sunday, March 7, 2021

সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি বলেছেন, স্বাধীনতা বিরোধী কুচক্রী মহলের অযাচিত বাধার কারণে পঁচাত্তরের ১৫ আগস্টের পর আমরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাতে পারি নাই। তাঁর রুহের মাগফেরাতের জন্য মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করতে পারি নাই।

এ কুচক্রী মহল ইতিহাসের পাতা থেকে স্বাধীনতার স্থাপতির নাম মুছে ফেলতে চেয়েছিলো। জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলো। কিন্তু বাংলার মানুষ ইতিহাস বিকৃতির সে চেষ্টা সফল হতে দেয়নি।

ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতি সংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে রোববার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে সাভার মডেল থানা আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাভার পৌরসভার মেয়র এ কথা বলেছেন।

সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলল্লাহিল কাফি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাভার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান নঈম, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচর্য্য।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আল আমিন। সভা পরিচালনা করেন পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন। মেয়র হাজি আব্দুল গণি বলেছেন, বঙ্গবন্ধু ২৩ বছর ধরে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে ১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তাঁর সেদিনের ডাকেই সাড়া দিয়ে দেশের মুক্তিপাগল দামাল ছেলেরা যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে।

আজ তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশে অর্থনৈতিক মুক্তি এসেছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলল্লাহিল কাফি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। এরপর থেকে এ পর্যন্ত তাঁকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। আজ প্রাধনমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশের উন্নয়ন হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share