June 22, 2026, 10:17 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়া জেলায় রুপান্ত্রিত করার দাবিতে মতবিনিময় সভা

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 349
নিউজ আপঃ Sunday, March 7, 2021

আর কোনো দাবী নাই, কলাপাড়া জেলা চাই। এটা এ জনপদের মানুষের দীর্ঘ দিনের দাবি। যৌক্তিকভাবে কলাপাড়াকে জেলায় রুপান্ত্রিত করা এখন সময়ের দাবী মাত্র। কি নেই আমাদের কলাপাড়ায়, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কোনো চাওয়া অপূর্ন রাখেন নি।  আশা রাখি আমাদের এই যৌক্তিক দাবীও তিনি মেনে নিবেন। কয়েক যুগধরে জেলা বাস্তবায়নের লক্ষে আমরা জোর দাবী জানাচ্ছি।

শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র হল রুমে ঢাকাস্থ কলাপাড়া সমিতির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রানালয়  সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। সভায় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী ও সাংবদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন।

উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মজিবর রহমান চুন্নু, কলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক মো.ফিরোজ শিকদার, প্রবীন সাংবাদিক শামছুল আলম, কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাট প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ।

বক্তারা সকলেই দলমত নির্বেশেষে কলাপাড়া জেলার দাবীতে একাত্মতা ঘোষনা করেন। এছাড়াও সভায় আগামী ৯ মার্চ মঙ্গলবার সর্বস্তরের মানুষদের নিয়ে মানববন্ধনে অংশগ্রহনের সিদ্ধান্ত  গ্রহন করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share