February 15, 2026, 10:33 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় অসহায়,হতদরিদ্র বানভাসিদের পাশে দাড়িয়েছে মহিলা জজ অ্যাসোসিয়েশন।।

প্রতিবেদকের নাম 282
নিউজ আপঃ Saturday, September 12, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১২সেপ্টেম্বর।।

পটুয়াখালীর কলাপাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় হতদরিদ্র ও বণ্যাদূর্গতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া, নাওয়াপাড়া, চৌধুরী পাড়া, মুন্সীপাড়া, নয়াকাটা গ্রামের ১৫০ জন বানভাসি নারী-পুরুষের হাতে উপহার সামগ্রী বিতরণ তুলে দেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন

প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি আটা, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি লবন, এক প্যাকেট বিস্কুট, ১টি দিয়াশলাই, ২০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ২টি সাবান এবং ১২ প্যাকেট খাবার স্যালাইন দেয়া হয়েছে। শনিবার বিকেল তিনটায় উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ কর্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী বিচার বিভাগের সহযোগিতায় বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন এসব বিতরণ করেন।

এ সময় পটুয়াখালীর প্রধান মুখ্য হাকিম মো.জামাল হোসেন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম এনামুল করিম, কলাপাড়া দেওয়ানী আদালতের জেষ্ঠ্য সহকারী জজ মো.কামাল খান, কলাপাড়া ফৌজদারী আদালতের জেষ্ঠ্য বিচারিক হাকিম শোভন শাহরিয়ার, বাউফল দেওয়ানী আদালতের সহকারী জজ রেনেসাঁ খান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেনসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share