February 11, 2026, 8:01 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দিনাজপুরে করোনা শনাক্ত রোগীর ঠিকানা ও ফোন নাম্বার ভুয়া,শনাক্ত রোগী লা-পাত্তা

প্রতিবেদকের নাম 495
নিউজ আপঃ Tuesday, May 12, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জানা গেল করোনা আক্রান্ত ব্যাক্তি ভুয়া ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে পরীক্ষার নমুনা দিয়েছিল; ফলে তাকে খুঁজে পাচ্ছে না স্বাস্থ্য বিভাগ।

গতকাল( ১১ মে)পরীক্ষায় এই যুবকের কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। এরপর খোঁজ করতে গিয়ে দেখে নমুনা দেওয়ার সময় দেওয়া ঠিকানাটি তার নয়।

ওই যুবক ভুল ঠিকানার পাশাপাশি ওই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মোবাইল নম্বর নাম তার নম্বর হিসেবে উল্লেখ করেছিলেন।

বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস বলেন, গত রোববার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দিয়ে যায় এক যুবক।

“নমুনা দেওয়ার সময় তার নাম, বয়স ও ঠিকানা লেখা হয়। বয়স ১৮ উল্লেখ করে দিনাজপুরের বিরল উপজেলার ঠিকানা দেয় ওই যুবক।”

তিনি জানান, নমুনা দেওয়ার সময় যে মোবাইল নম্বর উল্লেখ করেছেন, সেই নম্বরে ফোন করে জানা যায় সেই নম্বরটিও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের নম্বর।

“ওই চিকিৎসকও ওই যুবককে চেনেন না।”

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওই যুবক কীভাবে নমুনা দিয়ে গেল, আর তার নমুনা কীভাবে সংগ্রহ করা হল-সেসব খতিয়ে দেখে ওই রোগীর সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share