February 16, 2026, 10:18 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

চা বাগানের নয়নাভিরাম যত লেক

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রতিনিধি 313
নিউজ আপঃ Saturday, May 21, 2022

হাওর-বিল, বন-বাদাড় আর চা বাগানের সবুজ সমারোহে গড়ে ওঠা নৈসর্গিক সৌন্দর্যের লীলাভুমি শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল জুড়ে রয়েছে অনেক পর্যটন স্পট। এরমধ্যে শুধু চা-বাগান রয়েছে ৪৪টি। চা-বাগানের অন্যতম সৌন্দর্য হচ্ছে চা বাগানের নয়নাভিরাম লেক।

শ্রীমঙ্গলের অনেক চা বাগানেই রয়েছে কৃত্রিম লেক। লেকের চারপাশে গাছগাছালিতে ভরা। এর সৌন্দর্যই অন্যরকম। শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানের লেক, ভাড়াউড়া চা বাগানের লেক, রাজঘাট চা বাগানের লেক, বিলাশছড়া পরীক্ষণ চা খামারের লেক দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এগুলি ছাড়াও আরো প্রায় বাগানেই লেক রয়েছে। এ লেকগুলো চা-বাগানগুলো সাধারনত সেচ ও মাছ চাষের কাজে ব্যবহার করে। এছাড়াও শ্রীমঙ্গলের পাশর্^বর্তী উপজেলা কমলগঞ্জেও চা বাগানে রয়েছে অনেক দৃষ্টি নন্দন লেক। এর মধ্যে কমলগঞ্জের মাধবপুর চা বাগান লেক উল্লেখযোগ্য। এ লেকে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটকের ভিড় জমে। এছাড়াও পদ্মছড়া লেক, আলীনগর লেক পর্যটকদের আগমন ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চা বাগান পর্যটকদের কাছে খুবই আকর্ষনীয়। এজন্যে দেশি-বিদেশী পর্যটকরা ছুটে আসেন চা বাগান দেখতে। চা বাগানের মনোমুগ্ধকর এবং নয়ন ভুলানো নৈসর্গিক অপরুপ সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে সহজেই। তাই চা বাগানগুলোর ভেতর বিশেষ কিছু জায়গা চা উৎপাদনের সামান্য ক্ষতি না করেও পর্যটকদের জন্য মনোলোভা করে গড়ে তোলা সম্ভব। এটিও হতে পারে বাড়তি আয়ের একটি পথ।

এসব লেকগুলো কেবল সেচ ও মৎস্য চাষের কাজে ব্যবহার না করে পর্যটনের কাজেও লাগানো যেতে পারে। গড়ে তোলা যেতে পারে পর্যটকদের জন্য আকর্ষনীয় স্থান হিসেবে। লেকগুলো সামান্য কিছু আকর্ষনীয় আয়োজনে পর্যটন ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে যা বাড়তি আয়ের খুব ভালো উৎস হতে পারে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share