June 27, 2026, 10:16 pm
Logo
শিরোনামঃ
মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দৌলতদিয়ায় ২ ঘাট বন্ধ, পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক যান

প্রতিবেদকের নাম 752
নিউজ আপঃ Friday, May 20, 2022

পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে দৌলতদিয়ার ৪ ও ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের ওপর পানি উঠতে থাকে। পানি উঠতে থাকায় এই দুই পন্টুন দিয়ে ফেরিতে যানবাহন উঠানামা বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। ফেরি ঘাট থেকে মহাসড়কের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস দীর্ঘ সিরিয়ালে রয়েছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে চারটি চালু ছিল। পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে ৪ ও ৫ নম্বর ঘাটের পন্টুনে পানি উঠতে থাকায় ফেরিতে যানবাহন উঠানামা বন্ধ হয়ে গেলে ঘাট দুটি বন্ধ রাখা হয়। এছাড়াও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বর্তমানে ছোট-বড় মোট ২০টি ফেরি রয়েছে। তার মধ্যে ২টি ফেরি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামতের জন্য পাটুরিয়ার মধুমতি ডকইয়ার্ডে রয়েছে।

শুক্রবার (২০ মে) সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার এলাকাজুড়ে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে গাড়ির চালক ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সিরিয়ালে আটকে থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

চালু থাকা ৩ নম্বর ঘাট দিয়ে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে ও ৭ নম্বর ঘাট দিয়ে ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে। এতে দৌলতদিয়া প্রান্তে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ৬ নম্বর ঘাট দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল ১০টার পর থেকে ঘাট মেরামতের কাজ শুরু হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share