May 6, 2026, 4:15 am
Logo
শিরোনামঃ
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

১৯২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ০১

এ কে আজাদ  রাজবাড়ী 322
নিউজ আপঃ Wednesday, February 2, 2022

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার ডনমোড় এলাকা থেকে ফেন্সিডিলবাহি ট্রাক সহ লাল্টু মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে র‌্যাব-৮। লাল্টু মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল গাফফার মিয়ার ছেলে।

র‌্যাব ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব পাংশা থানার ডনমোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী লাল্টু মিয়াকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৯২ বোতল ফেন্সিডিল, মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি ট্রাক ও মাদক ক্রয় বিক্রয়ের কাজ ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব-৮ (ফরিদপুর অঞ্চল) ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বলেন, র‌্যাব মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সেই অভিযানের অংশ হিসেবে আজ ১৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবাসয়ীকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পাংশা থানায় লাল্টুকে হস্তান্তর করা হয়েছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, লাল্টু নামের এক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৮।

 


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share