February 15, 2026, 2:56 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জাতীয় শোক দিবসে কলাপাড়ায় আড়াই  হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 291
নিউজ আপঃ Sunday, August 15, 2021

কলাপাড়ায় জাতীয় শোক দিবসে আড়াই হাজার দরিদ্র পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের পুনর্বাসন পল্লী স্বপ্নের ঠিকানায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আশ্রয়ন প্রকল্প স্বপ্নের ঠিকানা’র মাঠে রবিবার বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এর সিএসআরের উদ্যোগে ওইসব মানুেেষর হাতে এ সহায়তা তুলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। অন্যান্যের মধ্যে ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের তত্ত¡াবধায়ক প্রকৌশলী জোবায়ের আহমেদ, শাহ আব্দুল হাসিব, নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান, মিঠুন মহলী, মোহাম্মদ তারিক নূর, ম্যানেজার শহীদ উল্লাহ ভূইয়া।

এছাড়া উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) জগৎ বন্ধু মন্ডলসহ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিসিপিসিএল কর্মকর্তারা জানান, উপজেলার মহিপুর, লতাচাপলী, চম্পাপুর,লালুয়া,টিয়াখালী ও ধানখালী ইউনিয়নের ২৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১২ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি ডাল, এক লিটার তেল, ২ কেজি লবন, ১ কেজি চিনি, ২ টি সাবান ও ৫টি করে মাস্ক বিতরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share