February 7, 2026, 6:14 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

চবি ছাত্রলীগের অনশন ও বিক্ষোভ, প্রধান ফটকে তালা

চবি প্রতিনিধি 332
নিউজ আপঃ Thursday, April 14, 2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মীরা প্রধান ফটক তালা মেরে অনশন ও বিক্ষোভে বসেছে।

গ্রুপটির প্রধান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।সিএনজি চালক কতৃক তাদের এক কর্মী মারধরের শিকার হওয়ায় তারা এই ঘোষণা দেয়। পরে ৭টার দিকে ছাত্রলীগের গ্রুপ বিজয়, বাংলার মুখ ও ভিএক্স গ্রুপ বিক্ষোভ শুরু করে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, সমাজতত্ত্ব বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত হোসেন মোটরসাইকেল নিয়ে ১ নম্বর রেলক্রসিং যায়।

এসময় এক সিএনজির সঙ্গে আরাফাতের মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই চালককে সাবধানে সিএনজি চালাতে বললে চালককের সঙ্গে আরাফাতের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সিএনজি চালক আরাফাতকে মারধর করে।

এ ঘটনার প্রতিবাদে বিকেল ৫টার দিকে চবির জিরো পয়েন্ট ফটকে তালা দেন ছাত্রলীগের উপ-গ্রুপ সিএফসির কর্মীরা।

এসময় রেলক্রসিং এলাকা থেকে একটি সিএনজি জব্দ করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে ছাত্রলীগ কর্মীরা। পরে রেলক্রসিংয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রকে মারধর ও এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুর করে সিএনজি চালকরা।

ছাত্রলীগ নেতা সাদাফ খান বলেন, ‘সিএনজি অটোরিকশার চালকরা প্রায় সময়ে ছাত্রদের মারধর করছে। প্রশাসন নির্বিকার। বিশ্ববিদ্যালয়ের মত একটা জায়গায় সিএনজি চালকদের দ্বারা ছাত্রদের মারধর লজ্জাজনক। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত আমরা প্রধান ফটক অবরোধ করে রাখবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা সমাধানে চেষ্টা করছি।’ প্রসঙ্গত, গত ১১ এপ্রিল সিএনজির চালকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে মারধর করে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share