১ মিনিটের কম সময়ে বক্তব্য শেষ করলেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: 3:34 PM, April 15, 2022
১ মিনিটের কম সময়ে বক্তব্য শেষ করলেন ওবায়দুল কাদের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানীর গুলশানের একটি হোটেলে আজ শুক্রবার ইফতারের আয়োজন করেছিল আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি। এতে উপস্থিত হয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ইফতার পার্টি বলে এ সময় তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। মাত্র এক মিনিটের কম সময়ে বক্তব্য শেষ করেন তিনি।

 

সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এটা ইফতার পার্টি। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। এ সময় বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইফতারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং উপকমিটির চেয়ারম্যান ডক্টর জমির ও সদস্য সচিব ডক্টর শাম্মি আহমেদ, মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ইফতার আয়োজনে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত প্রায় ৩০টি দেশের কূটনীতিক।